দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল জাপান জাতীয় ফুটবল দল। দলের অধিনায়ক ওয়াতারু এন্ডো স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
লিভারপুলে খেলার সময় ফেব্রুয়ারির শেষ দিকে পায়ের চোটে পড়ে অস্ত্রোপচার করিয়েছিলেন এন্ডো। পুনর্বাসন শেষে তাকে বিশ্বকাপের ২৬ সদস্যের দলে রাখা হলেও পুরোপুরি ফিট না হওয়ায় শেষ পর্যন্ত তিনি নিজেকে সরিয়ে নেন। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এক অর্ধ খেলার পরই আবারও অস্বস্তি অনুভব করেন তিনি, যা তার অবস্থাকে নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করে।
জাপান কোচ হাজিমে মরিয়াসু আগে জানিয়েছিলেন, মেডিকেল রিপোর্টে বড় কোনো সমস্যা নেই এবং তিনি খেলতে পারবেন বলে আশা ছিল। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার জায়গায় দলে যোগ করা হয়েছে বরুশিয়া মোনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড শুতো মাচিনোকে।
বিদায়ের ঘোষণায় সামাজিক মাধ্যমে এন্ডো বলেন, বিশ্বকাপে খেলতে না পারাটা হতাশার হলেও অধিনায়ক হিসেবে দলের সঙ্গে পথচলা ও উন্নতির যাত্রা নিয়ে তিনি গর্বিত। তিনি বর্তমান দলকে শক্তিশালী উল্লেখ করে বিশ্বাস প্রকাশ করেন, তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।
২০১৫ সালে জাপান জাতীয় দলে অভিষেক হওয়া এন্ডো এখন পর্যন্ত ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং চারটি গোল করেছেন। কাতার বিশ্বকাপের পর থেকে তিনি দলের অধিনায়কত্ব সামলাচ্ছিলেন। এর মাধ্যমে এক সপ্তাহের ব্যবধানে জাপান দুই অধিনায়ককে হারাল।
কেএম